লাভকরি
কীভাবে কাজ করে প্যাকেজ নিয়ম প্রশ্ন-উত্তর
বাংলা English
লগইন

শর্তাবলী

লাভকরি প্ল্যাটফর্মে রিসেলার হিসেবে কাজ করার নিয়ম। রেজিস্ট্রেশনের সময় আর প্রতিটি অর্ডার সাবমিটের আগে এতে সম্মতি দিতে হয়।

সংস্করণ 1

সর্বশেষ আপডেট: 10 নভেম্বর 2026

শর্তাবলী প্রাইভেসি পলিসি রিটার্ন ও রিফান্ড পলিসি

১. অ্যাকাউন্ট: নিজের সঠিক নাম ও মোবাইল নম্বর দিতে হবে; একজনের একটাই অ্যাকাউন্ট।
২. জামানত: প্রথম অর্ডারের আগে ৳260 জমা; এটা উইথড্র করা যায় না, অ্যাকাউন্ট বন্ধ করলে বকেয়া কেটে ফেরত।
৩. দাম: হোলসেল প্রাইসের নিচে বিক্রি করা যাবে না; প্ল্যাটফর্ম হোলসেল দাম বদলাতে পারে, সাবমিট হওয়া অর্ডারে পুরনো দাম থাকে।
৪. কনফার্মেশন: সাবমিটের আগে কাস্টমারের সাথে কথা বলে অর্ডার নিশ্চিত করা রিসেলারের দায়িত্ব।
৫. ফেক অর্ডার: বানানো, নিজের বা ইচ্ছাকৃত ভুল অর্ডার পাঠালে অ্যাকাউন্ট ব্যান হতে পারে।
৬. রিটার্ন: কাস্টমারের কারণে ফেরত এলে ডেলিভারি চার্জ ও প্যাকিং কস্ট ওয়ালেট থেকে কাটা হবে; প্ল্যাটফর্মের ভুলে হলে কাটা হবে না।
৭. লাভ: ডেলিভারি সম্পন্ন হলে আদায় করা টাকা থেকে হোলসেল, প্যাকিং, ডেলিভারি চার্জ আর ১% COD চার্জ বাদ দিয়ে লাভ ওয়ালেটে যোগ হবে।
৮. উইথড্র: ন্যূনতম ৳500, সপ্তাহে একবার পেমেন্ট, শুধু নিজের নামের নম্বর বা অ্যাকাউন্টে।
৯. ঝুঁকি সীমা: চলমান অর্ডারের ডেলিভারি চার্জ সামলানোর মতো ব্যালেন্স না থাকলে নতুন অর্ডার পাঠানো যাবে না।
১০. রিটার্ন রেট: ৩০ দিনে ৩০%-এর বেশি রিটার্ন হলে আবার অ্যাডভান্স দিতে হবে।
১১. ছবি ও ভিডিও: প্ল্যাটফর্মের ছবি, ভিডিও আর লেখার মালিক প্ল্যাটফর্ম; শুধু এই প্ল্যাটফর্মের প্রোডাক্ট বিক্রিতে ব্যবহার করা যাবে। অন্য পেজ, অন্য সাপ্লায়ারের প্রোডাক্ট, বিক্রি বা শেয়ার নিষিদ্ধ; ওয়াটারমার্ক সরানো নিষিদ্ধ। ভাঙলে অ্যাকাউন্ট ব্যান।
১২. কাস্টমারের তথ্য: শুধু অর্ডার ডেলিভারির কাজে; বিক্রি, শেয়ার বা অন্য কাজে ব্যবহার নিষেধ।
১৩. প্যাকেজ: ফি ফেরতযোগ্য নয়; মেয়াদ শেষে লিমিটের বাইরের প্রোডাক্ট লুকানো থাকবে।
১৪. হোল্ড ও ব্যান: শর্ত ভাঙলে প্ল্যাটফর্ম অ্যাকাউন্ট হোল্ড বা ব্যান করতে পারে; চলমান অর্ডার শেষে বকেয়া কেটে বাকি টাকা দেওয়া হবে।
১৫. শর্ত বদল: বদলালে SMS ও ড্যাশবোর্ডে জানানো হবে; নতুন শর্তে সম্মতির পর আবার অর্ডার পাঠানো যাবে।

কোনো প্রশ্ন থাকলে আমাদের সাথে যোগাযোগ করুন

লাভকরি

বিনা পুঁজিতে নিজের অনলাইন দোকান

সারা দেশের অনলাইন রিসেলারদের জন্য হোলসেল স্টক, প্যাকিং আর ডেলিভারি।

ওয়েবসাইট প্যাকেজ প্রশ্ন-উত্তর যোগাযোগ
নীতিমালা শর্তাবলী প্রাইভেসি পলিসি রিটার্ন ও রিফান্ড পলিসি
© 2026 লাভকরি · রিসেলার প্ল্যাটফর্ম গনি মিয়া মার্কেট, ২৫৪ নম্বর পিলার, মিরপুর ১০, ঢাকা সাহায্য: 01954200555